রক্তেই আছে রুচি আলী হোসেন মায়ের জন্য একরাত ঠেলে প্রভাত আসুক নেমে সেই প্রভাতে হাসবো আমি আঁধার যাবে থেমে মনের আঁধার কাটছে না তো ধর্মের মোহ ঝড়ে মানুষ হয়েও মারছে মানুষ আকাশ কেঁদে মরে আকাশ আমায় ভাগ করেনি ভাগ করেছ তুমি এক বাতাসে শ্বাস নিয়েও যে ভাগ করেছে ভূমি ভাগের মা আজ গঙ্গা পায় না ভাসছে পচা বিলে এই মা দেখি মায়ানমারে কাঁদছে অথৈ ঝিলে ঝিলের পাখি পথ হারিয়ে আঁধার রাতের বুকে ভাসছে মা তাই বিসর্জনে গলছে ধুঁকে ধুঁকে থাকবে কি তবু চোখ বুজিয়ে তুমি অন-সান-সু-চি শান্তির দূতের মুখে কি শুধু রক্তেই আছে রুচি! --------xx-------- 🙋 পাঠকের প্রতিক্রিয়া দেখুন ফেসবুকে
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে