চকোলেট খেলেই জেনো, দাঁতে ধরবে পোকা শুনে কথা মনের ব্যথা ভীষণ গেল বেড়ে মায়ের উপর ভীষণ রেগে কাঁদলো গলা ছেড়ে ভাবলো খোকন বোঝেনা মা, এক্কেবারে বোকা। চকলেটে মা কী আছে গুন, বোঝেনা কেউ যেন সেকেলে সব ভাবনা ভেবে শুধুই চলে বকে গুণের খবর রাখেনা তাই মরছি আমি শোকে মায়ের প্রশ্ন বোঝাই তবু, বোঝেনা খোকা কেন? উৎস : ড্রাইভ , YourQuote 24/10/2017
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে