মণিকানা : লিখেছেন দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেন। ভর-দুপুরে ছোটকা ছুটে বললো এসে, জানিস পুটে পণ করেছেন পরমহংস মরবে মাথাকূটে। ছোটকা বলে ছোট্ট করে ‘শোন কথা তোর মনটি ভরে পাঁচ শতকের দুঃখ এবার যাবেই বুঝি টুটে’ অবাক চোখে তাকায় পুটে কাক ঘুম তার গেল ছুটে প্রশ্ন করে ছোট্ট মুখেঃ ‘মসজিদ নয় মন্দির হলে দুঃখ মোদের যাবে টুটে? কেমন করে হয়? শুনে তোমার এসব কথা লাগছে আমার প্রাণে ব্যাথা এবং একটু ভয়। মন্দির বা মসজিদ হলে চটকল কি যাবে খুলে কাজ পাবেকি আমার ছোটমামা? ফুটপাতের ঐ ছোট্ট ছেলে শিদ কেটে যে গেল জেলে স্কুলে কি পারবে যেতে পরে রঙিন জামা? ছোটকা ফেলে ছোট্ট শ্বাস পালিয়ে যায় কাটিয়ে পাশ উত্তর এর নেই তো কিছু জানা বুঝতে পারে ছোটকা এবার ভুল ছিল তার ভাবায় সেবার চোখ থাকতে ছিলেন মণিকানা। ------------- ০৭/১০/২০০২ # পরমহংস দাস। ইনি রামমন্দির নির্মাণের দাবিতে আন্দোলনকারী তপস্বী ছাউনির মহন্ত। রামমন্দিরের দাবিতে আমরণ অনশনে বসেছিলেন।
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে