সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজ ভিক্ষা

রাজ ভিক্ষা  ভক্ত বানাও ফ্রীতে - আলী হোসেন যত অন্ধত্ব তত রাজত্ব, খুশির খবর শোনো পেলে শিক্ষা রাজ ভিক্ষা, চাইবে না কেউ কোনো চাইবে যা তা দুর্মূল্য, না চাও যদি দিতে শিক্ষা দীক্ষা লাটে তুলে, ধর্ম শেখাও ফ্রিতে।  ধর্ম তোমার বর্ম হবে চিন্তা কেন করো বিদ্বেষী বিষ মিশিয়ে দিয়ে চুপ্টি করে সরো ভাতের খিদেয় ফোঁসে যদি সেটাও সামলে নিতে শিক্ষা দীক্ষা লাটে তুলে, ভক্ত বানাও ফ্রীতে। --------xx--------- ২৪/০৫/২০২২, ১১ঃ২৪ সকাল

আমায় দেখবে বলে

আমায় দেখবে বলে আলী হোসেন বৃষ্টি ভেজা সন্ধ্যাতে তোমার খোলা জানলাতে দাড়িয়ে আছো চুপটি করে  আমায় দেখবে বলে, বৃষ্টি হয়ে নামবো যখন একটু ছুঁয়ে দেখবে তখন ভিজবে তুমি দাড়িয়ে খোলা চুলে একটু ছোঁবে বলে তুমি আমায় দেখবে বলে আঁধার ছুঁয়ে যখন তুমি জাগবে সারা আকাশ চুমি আমায় ভেবে চুপটি করে তাকিয়ে থেকো একটু দূরে আঁধার রাতের জোসনা নিয়ে সাত মহাদেশ পাড়ি দিয়ে বাঁধবো গান এক তোমার জন্য একটু শুনবে বলে তুমি আমায় দেখবে বলে নতুন সুরে ভাসবে তুমি জাগবে তাতে এ মন ভূমি ফিরবে এ মন তোমার জন্য স্বপ্ন ফেরি করে সেই স্বপ্নে ভাসিয়ে ভেলা রামধনুতে রাঙিয়ে বেলা আনবো বাতাস তোমার জন্য বইবে সুরে সুরে আসবে তুমি বলে তুমি আমায় দেখবে বলে।

রোদ পোহাচ্ছ তুমি

সকাল-সন্ধ্যা এক করেছি, দেখতে মুখের হাসি তাইতো তো সকাল মুচকি হাসে ঘামের শিশির সঙ্গে আসে সেই শিশিরে ভিজিয়ে ভূমি নাটক করে বেচছো তুমি ঘামের ফসল শুষে নিতে, বলছো ভালোবাসি। যে-ই ফসলের করছি দাবি, দেশমাতাকে চুমি তখনই দেখি আকাশ ভেঙে পড়ছে স্বপ্ন রক্তে রেঙে সেই রক্ত লাগিয়ে জামায় দেশদ্রোহী সাজাও আমায় সেই রক্তেই পুড়ছি যখন, রোদ পোয়াচ্ছ তুমি।

আলী হোসেনের জনপ্রিয় ছড়াগুলো পড়ুন