সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রবীন্দ্রনাথ ঠাকুর লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পারের কড়ি

পারের কড়ি লিখেছেন ছড়াকার আলী হোসেন ছড়া : পারের কড়ি। ছড়াকার - আলী হোসেন  রবি মনের আকাশ গাঙে ঠাকুর সবার কাছে রবির কিরণ ছাড়া কি কেউ এক মুহূর্তও বাঁচে? রবির কিরণ ছাড়া যেমন শূন্য জীবন ধারা রবির কলম বিনা তেমন বিশ্ব বাংলা ছাড়া সবার জীবন বোধের গায়ে রবির কিরণ লেগে কাঙাল হল বিশ্ব বাঙাল উঠল জগৎ জেগে সকাল সাঝে নিত্য-কাজে সংশয়ে সংকটে প্রেম বিরহেও ভরসা রবি পারের কড়িও বটে। -------- ৩) পাঠকের মতাম : দেখুন ফেসবুক এ এখানে ক্লিক করুন ২) দেখুন Your Quote -এ এখানে ক্লিক করুন ১) পাঠকের মতামত : দেখুন ফেসবুকের পাতায় রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি 👈 আপনি এখন এখানে 📖  নতুন পথের বাঁকে 📖  বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের একশো পঁয়তাল্লিশ-তম জন্ম-উৎসব উপলক্ষ্যে রচনা। 16-Apr-09 Ali Hossain H/O : Asraf Ali Naskar Brahmapur, Battala Bazar, (Near Post Office) Kolkata 700096

নতুন পথের বাঁকে

নতুন পথের বাঁকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলী হোসেনের ছড়া কবিতা  ছড়া কবিতা : নতুন পথের বাঁকে - আলী হোসেন  এ ঠাকুর নয় যে-সে ঠাকুর, রবির সঙ্গে থাকে চলার পথে বলার সাথে সকাল কিংবা সন্ধ্যারাতে তাঁকে নিয়েই আমরা বাঁচি রাম রহিম হয় কাছাকাছি চলতে পথে বলতে কথা নতুন পথের বাঁকে। এ নতুন নয় যে-সে নতুন, কবির কথায় থাকে চলতে পথে চড়তে রথে এগিয়ে যেতে নতুন পথে শেখায় কিংবা শিখতে বলে ভারততীর্থ গড়তে বলে যে তীর্থে থাকতে পারি সঙ্গে রাখলে তাঁকে। --------xx------- রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি   📖 নতুন পথের বাঁকে 👈 আপনি এখন এখানে 📖  বাইশে শ্রাবণ পাঠকের মতামত: দেখুন  ফেসবুকের পাতায় 

আলী হোসেনের জনপ্রিয় ছড়াগুলো পড়ুন