হারাধনের দশটি ছেলে হারিয়ে গেল কোথায় জানতে হলে খুঁজতে হবে খুঁজতে হলে যেতেই হবে যোগী দাদুর বাড়ি! জানি জানি, শুধু বলো সেটা যেন কোথায়? ঐ যেখানে মজার দেশ মজার কোন নেইকো শেষ শোকের মুল্লুক ছাড়ি! জানি জানি, শুধু বলো ন্যাতড়া যেন কোথায়? ঐ যেখানে সকালবেলায় চাঁদ হেসে দেয় হেলাফেলায় পুবের আকাশ পাড়ি! জানি জানি, আমি জানি তুমিও জানো বোধহয় ঐ যেখানে তোতাপাখি করতে দেখি ডাকাডাকি ছুটতে জলে গাড়ি! ____________ 22/11/2017 সন্ধ্যা 6 টা 25 মিনিট ব্রহ্মপুর, কলকাতা 700096
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে