সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2020 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পাপ মোচন

পাপ করেছো ভয় পেওনা এসো আমার দলে আমার আছে পাপ মোছানো কল যে করতলে এক ছোঁয়াতে পাপ মোছাবো আর এক ছোঁয়ায় খুন জয় সিহিরাম বললে মুখে ঘুষ নেওয়া হয় গুণ ঘুষ নিয়েছো বেশ করেছ এবার কাছে এসো ই-ডি সি-বি-আই জানো তো আমার বড় মেসো মেসোর আমার অনেক গুণ বললে শোনে কথা কথা আমার না শুনলে সে পায় যে ভীষণ ব্যাথা যা ইচ্ছা তাই করো এসো আমার পদতলে আমার হাতের জাদুতে পাপ নিত্য মোছা চলে। হাসছো বুঝি বুজঝো না তো খুঁজছো বুঝি বেসিন? জানোনা বুঝি কিনেছি কবেই পাপ মোছানো মেশিন!

মুষ্টি ওঠাও

কৃষক, ও কৃষি আন্দোলন ২০২০ সংক্রান্ত ছড়া। লিখেছেন জনপ্রিয় রাজনৈতিক ছড়াকার আলী হোসেন। কৃষক তুমি মুষ্টি ওঠাও সঙ্গে আছি আমরা তুমি আমার অন্নদাতা তুমিই জীবন ভোমরা কৃষক তুমি মুষ্টি ওঠাও সঙ্গে সারা দেশ তোমার মুঠো-শক্তি বোঝে পুঁজির ছদ্মবেশ কৃষক তুমি মুষ্টি ওঠাও বলছে মাঝিমাল্লা পুঁজির ফোঁড়ে হারবে ভারী হবে তোমার পাল্লা কৃষক তুমি মুষ্টি ওঠাও সঙ্গে শ্রমিক সেনা পুঁজির ফড়ে বুঝুক তোমায় যায়না কেন কেনা কৃষক তুমি মুষ্টি ওঠাও সঙ্গে ছাত্র-যুব তারাও বোঝে শাসক-পুঁজির সঙ্গ হয়না শুভ কৃষক তুমি মুষ্টি ওঠাও আমরা আছি সঙ্গে তোমার যারা শত্রু তারা বিফল হবে বঙ্গে। কৃষক তুমি মুষ্টি ওঠাও জয়ী হবে তুমি তোমার সঙ্গে সবাই আছে গড়তে স্বপ্ন ভূমি কৃষক আন্দোলন বিষয়ক ছড়া আরও ছড়া : ঘামের গাথা ঘাম কথা মুষ্টি ওঠাও

ঘামকথা

ঘামকথা : আলী হোসেন আলী হোসেনের কৃষক আন্দোলন বিষয়ক ছড়া খাওয়াও তুমি পাওনা খেতে, এটাই তোমার দেশ তোমার আকাশ তোমার ভুবাস তোমার ঘামের গন্ধ-সুবাস নেয় শুষে যার ঝরে না ঘাম রোদে পোড়ার দেয় না যে দাম রক্ত শুষতে বানায় কানুন, তারা ধরেন ছদ্মবেশ। এই কানুন কী মানবে তুমি, মুষ্টি ওঠাও গুনতে তোমার ঘামের মূল্য যত শুধতে হবে এ ঋণ তত বানিয়ে তোমায় দাবার বোড়ে ভাগ না বসায় পুঁজির ফড়ে বিক্রি হয় না ঘামকথা, তা বাধ্য করো শুনতে। দেখুন ফেসবুকে। এখানে ক্লিক করুন দেখুন YourQute এ। কৃষক আন্দোলন বিষয়ক ছড়া আরও ছড়া : ঘামের গাথা ঘাম কথা মুষ্টি ওঠাও

ইদের গান - ১

ইদের গান - ১, - আলী হোসেন  শিমুল তলার ছোট্ট শিমুল গান ধরেছে আজ ঈদের দিনে খেলবো শুধু রাখবো নাতো কাজ আমার সাথে খেলবে খেলা দেখবে ঘুরে ঈদের মেলা ঠাকুর বাড়ির তপন তরুণ পণ করেছে আজ পাল্লা দিয়ে সিমাই খাবে, হালিম খাবে রাজ। ধূপ-ধুনোরই পুজোর বাতাস আতর মেখে আজ নাচছে দেখ মিলন মেলায়, গাইছে গলায় নাজ এসব দেখে ময়না পাখি বলছে বসে কেমনে থাকি দোয়েল কোয়েল আয় আয়েশা সাজাই নতুন সাজ মিলনগীতির তফান তুলে বানাই মহল তাজ। দেখুন ফেসবুক এ এখানে ক্লিক করে  দেখুন YourQuate এ এখানে ক্লিক করে  দেখুন ফেসবুক এ : এখানে ক্লিক করুন  দেখুন ফেসবুকে : এখানে ক্লিক করুন

মোদিরায় মজে মন। আলী হোসেন

আলী হোসেনের কবিতা - মদিরায় মজে মন কালোবাজারি রুখবো বলে গদির দখল নিলে গদি পেয়েই সব চাবি আজ তাদের হাতেই দিলে               মজায় আছো বেশ। এসব তুমি করছো যা তা বুঝছে না এই ভক্ত বেচছো জমি এবং জোয়াল রাখছো চোয়াল শক্ত                দেখছে সবই দেশ। তুমি ধর্মাফিম মাথায় ঢেলে ছাড়ছো সকাল সাঁঝে বিভেদ বাঁশি বাজিয়ে ভক্ত থাকছে তোমার পাশে                 আহ্লাদীতো বেশ। মিথ্যা তোমার প্রাণের দোসর পুঁজির হাতের ফুল তোমার মাথার মুকুট রাজা ঢাকছে তোমার ভুল              মানুষ দেখছে শেষ। সময় কারও বাপের তো নয় করবে তালায় বন্দি সময় ঝড়ে উড়বে তোমার মানুষ মারার ফন্দি               জাগছে দেখো দেশ। আছে যারা আফিম-মোডে মোদিরায় মজে মন জাগবে তারা অগ্নি-মোডে বলছি রাজা শোন                 হবেই রাতের শেষ। দেখুন ফেসবুকের পাতায় : এখানে ক্লিক করুন

কোন ঈশ্বরের নির্দেশ?

মানুষে মানুষে বিদ্বেষ কোন ঈশ্বরের নির্দেশ?

অলীক স্বর্ণকার

মনের ঘরে আলো আসুক মানুষ শুধু ভালোবাসুক চাই, আলোর মেলায় মুছুক অন্ধকার খুশির বন্যা ভাসিয়ে ঠিক মনের যত মলিন দিক জানি, ভাঙবে দেওয়াল অলীক স্বর্ণকার প্রসঙ্গ জানতে এখানে ক্লিক করুন

খুব, লাগছে চেনা চেনা

খুব, লাগছে চেনা চেনা ভাবছি সঠিক কিনা হাবড়ার ভিতর ধর্ম-পুরে থাকছো যেন দূরে দূরে! সেকি, শুধুই চোখের ভুলে? চেষ্টা করছি পারছিনা সংশয় দূরে সরছে না যায় কি বলা খুলে ভাবনা ভরা ভুলে নাকি, আছি সঠিক কুলে? উৎস দেখুন এখানে ক্লিক করে

রাজা রানির গোপন বাণী

বলছি আমি মনের কথা জানি বন্ধু জানি একজন হল মগের রাজা অন্যজন তার রানি। রাজার হাতে রাজদণ্ড রানির হাতে ফুল, ধান্দায় কেউ কম যায় না আমরা করি ভুল। উৎস জানতে এখানে ক্লিক করুন

করোনা ও হাসি

Sandip Chatterjee  করোনার যেদিন করুণা হবে ততদিন হাসি ছবিতে রবে। পাশাপাশি বসে হাসাহাসি তাই এই মুহূর্তে তার অনুমতি নাই।

করোনা : শাসক-শাসিত কথা

করোনার কারণেই, শাসকের পৌষ-মাস মাস আসে মাস যায় কাজিতে না কাজ পায় হাভাতের হাঁড়িতেই ঘন কালো কালিতেই লেখে রাজা কপালে শাসিতের সর্বনাশ। শাসকের শাসনে, পুঁজি ভাসে ভাষণে কাঙালের শ্বাস বেঁধে রাজা যায় নাকী কেঁদে কাঙালের নামা গায় পুঁজি-সেবায় বসে যায় কৃষকের ঘামে ভেজা পাঁজরের আসনে। দেখুন ফেসবুকে

ভুলের মাসুল

সকাল থেকে সন্ধ্যে কাটছে ভালো-মন্দে শ্যাম রাখি না কুল করে ফেলি ভুল ভুলের মাশুল দিতে কাঁপছি কঠিন শীতে ভুলের মাশুল দিতে আমার সকাল হল সন্ধ্যে কলকাতার পরেরদিন সকাল 

এদেশ ভরা মানুষ চাই

◾এদেশ ভরা মানুষ চাই ◾ আলী হোসেন একশ বছর আয়ু দেবে? সোনায় মোড়া ভাগ্য তাও! এসব আমার চাইনা কিছু, এদেশ ভরা মানুষ চাই, তুমি আছো, ব'লে সবাই তিলক টুপি মাথায় নেয় আমি শুধু বলি তোমায়, মানুষ ছাড়া চাওয়ার নাই। সন্ধ্যা নামে আজান শাঁখে জোনাক জ্বলে আঁধার ছায় আমি শুধু বাজাই বাঁশি, মানুষ পাওয়ার আশায় তাই, ডাকলে পাবো হুরী পরী? অপ্সরা বা যা চাই তাই! বেহেস্ত-স্বর্গে চাইনা এসব, এদেশ ভরা মানুষ চাই। আমায় দেবে শোনার হরিণ? আসমানী চাঁদ হাতে তাই! এসব আমার চাইনা কিছুই, মানুষ গড়ার মন্ত্র চাই, মুখে নিয়ে বেহেস্ত-বাঁশি শোনাও আমায় স্বর্গসুর স্বর্গ আমার এদেশ ভূমি, এদেশেতেই বাঁচতে চাই। এই বাংলাই স্বর্গ আমার এদেশ আমার বেহেস্ত তাই এদেশ ছেড়ে চাইনা যেতে, এদেশেতেই মরতে চাই, পারবে তুমি এ অধিকার সর্বজনীন করতে সাঁই? তবেই জেনো বলবে সবাই, তুমি ছাড়া মাবুদ নাই। -----------xx--------- ১৪/০৮/২০২০

বসন্ত সংলাপ

আসুক এদিন ঘুরে ঘুরে সময় কাটুক সুরে সুরে।           হৃদয়ের ছন্দপুরে                           আসুক বসন্ত।                             হৃদয়ের ছন্দে সুরে দোলা দিক হৃদয়পুরে           ভালোবাসায় উঠুক ভরে                           সময় অনন্ত Happy Birthday 🎁🎉🎂 সোমা।

ইদের খুশি

ইদের খুশি আলী হোসেন ইদের সকাল রোদ ঝলমল খুশির হাওয়া বইছে ইদের খুশি তার সাথে তাই দারুণ বেগে বইছে... --- এই খুশি আপনাকেও / তোমাকেও ছুঁয়ে যাক। ২৯/০৭/২০১৪ ◾উৎস দেখুন এখানে ক্লিক করুন

গণতন্ত্র বনাম ধনতন্ত্র

গণতন্ত্র : জনপ্রিয় রাজনৈতিক ছড়াকার আলী হোসেনের একটি অনবদ্য রাজনৈতিক ছড়া।  ধনিকের মন্ত্র নাম ধনতন্ত্র। নতুন পোশাক পরে পথে পথে ফেরি করে            সে ধর্মের নামাবলি গায়, কাছে এসে পাশে বসে স্বর্গের তারা এসে           হাভাতের হাতে দিয়ে যায়। ধনিকের যন্ত্র নাম গণতন্ত্র। নতুন পোশাক পরে আমার মনের দোরে             কড়া নেড়ে যায়, ধণতন্ত্রই এসে গণতন্ত্রের বেশে             ধোঁকা দিয়ে যায় ধনিকের তন্ত্র নাম ধনতন্ত্র। আমি ভাবি সুখে আছি স্বর্গের কাছাকাছি             ধর্মের আফিমেই খুঁজি, রোদে জলে ঘেমে-নেয়ে আফিমের বুটি খেয়ে              ধনিকের তন্ত্রেই পুজি       ----------–#----------

রাজনীতির রোজনামচা

সকাল বিকাল সন্ধ্যে, কেন থাকবে মন ধন্দে দেশের মাথা হবে নিচু বললে প্রজা এমন কিছু জেলের ঘানি টানবে নিয়ম তারা নেতায় যদি করবে এমন শুনবে প্রজা যেমন তেমন বলবেই না কোনো কথা, দেশের ভালো মন্দে দেশের ভালো মন্দ, কেন থাকবে মনে দ্বন্দ্ব দেশের ক্ষতি হবে কোন করলে কাজ এমন কোন জামিন পেতেই জীবন যাবে মারা নেতায় যদি করে এমন কেঁদে ভাসায় মায়ে যেমন তেমন করে কাঁদবে প্রজা, থাকবে কেন সন্দ কাঁদবে প্রজা কাঁদবে, কেন থাকবে তাতে সন্দ নেতার জন্য জীবন দিয়ে ফাঁসির দড়ি গলায় নিয়ে দেখি নেতার গদি পাক্কা করে যারা পথের ধারে শহিদ-স্মৃতি পিছিয়ে পড়া মানুষ-কৃতী হবেই হবে জানবে মানুষ, বলবে কেন মন্দ উৎস জানতে এখানে ক্লিক করুন

পেটের পাঁচালি

আলী হোসেন : পেটের পাঁচালী  মন ভালো নেই, নেই ভালো কেউ যেমন ছিলাম আগে, এমন ভাবে ভাবতে এখন ভীষণ একা লাগে। আমের চেয়ে কাঠাল ভালো স্বাদে দারুণ মিষ্টি, মন ভরে যেই খেলাম অনেক পেট বলে অনাসৃষ্টি। মনের টানে টান পড়েছে পেট বলে আর না, চোখের খিদেয় স্বাদ মেটেনা পেট বলে তার না। দাদার চেয়ে দিদি ভালো মন বলেছে ভাই, দিদির কোলে বিষম খেয়ে গান ধরেছি তাই। মনের সাথে মন মেলে না পেটের কথা বাদ, দিদির কোলে দু-হাত তুলে প্রাণ ভরে তাই কাঁদ। উৎস জানতে এখানে ক্লিক করুন

আঁট জুব্বার

◾আঁট জুব্বার ◾আলী হোসেন ছিঁচকে চোরে সিদ কেটেছে আমায় বেঁধে রেখে ছাপোষা তাই ভয় পেয়েছি সেই চোরকে দেখে আঁট-জুব্বার মালকোঁচা দেয় ঝাঁপায় যেন বাঘ একবার কেন বললি না তুই আমায় চিনে রাখ ভয় কেন পাস আমি আছি বনের সিংহ রাজ কোন দিকে সে গেলো এখন দেখেই নেবো আজ এদিক থেকে ওদিকে মাপ ছাতিতে ছাপ্পান্ন ইঞ্চি দেখে কাঁপবে ডাকাত পাক চিনাদের সৈন্য ভাবছি আমি ভাবছে সবাই ভুল করেছি বটে ভয় পেয়েছি বৃথাই আমি বুদ্ধি নেই যে ঘটে এখন সময় হুলো বিড়াল মিয়াও করল যেই এদিক-ওদিক তাকিয়ে দেখি আঁট-জুব্বার নেই এদিক খুঁজি ওদিক খুঁজি এখন করি কি যে! আঁট-জুব্বার লুকিয়ে দেখি আছে খাটের নিচে ---------////------- ফেসবুক দেখুন

ইদ করোনা

ইদ করোনা আলী হোসেন ইদের সকাল আজ এসেছে আঁধার নিয়ে মাঝে অন্য সুখে, ইদগাহ আজ থাকবে ফাঁকা সকাল থেকে সাঁঝে শুন্য বুকে। শুন্য বুকে টান ধরেছে দেখি সময় ক'রে মান শূন্য মনে, গোদের ওপর বিষফোঁড়া সে করোনা আমফান এ দুর্জনে। কোলাকুলি নয় খোলাখুলি সময় বলছে আজ শোনো ভাই, মনে সবার মন মিশিয়ে দাঁড়া শিকেয় তুলে সাজ এটাই চাই। মন দিয়ে মন কাছে এসো তুমি দুহাত দূরে তাদের পাশাপাশি, হাত সরিয়ে ঈদের খুশির ভাগ বিলিয়ে হও ওদের মুখের হাসি। বুকে বুকে বুক মেলানোর খুশি বিলিয়ে দিয়ে সুখ ওদের ঘরে কাছে আসি তুমি এবং আমি বাঁধতে ভাঙা বুক নিঃস্ব ক'রে। দেখুন ফেসবুকে এখানে ক্লিক করে

কোলের গন্ধ

মা-কে নিয়ে ছড়া : কোলের গন্ধ  তুমি যখন ভয় পেয়ে যাও আর বুঝি বাঁচবে না কষ্টে আমার এ মন ভাসে দু'চোখ ভরে শ্রাবণ আসে বুঝতে পারি তোমার বুকের বেড়ে ওঠা সবুজ সুখের কোলের গন্ধে এ মন বুঝি আর কখনো নাচবে না এ মন তোমার প্রাণের কোঠর আগলে রাখো কেন? সাগর মাঝে ঝিনুক যেমন আগলে রাখে মুক্ত তেমন তেমন করে স্মৃতির পাতায় আগলে রাখো হলুদ খাতায় দাগ রেখে যাও ভালোবাসার ক্ষয় ধরে না যেন। হাসো আকাশ গাঙে এ দাগ রেখে হয়ে অণিমা তোমার হাসির অসীম সুরে বাঁচছি আমি অচিনপুরে সুর তুলে যাই তোমার মাঝে স্বপ্ন দেখি সকাল সাঁঝে তোমার কোলের গন্ধ আছে ভয় কী আমার মা?               ------------------ 'অণিমা' কথার অর্থ এখানে

পারের কড়ি

পারের কড়ি লিখেছেন ছড়াকার আলী হোসেন ছড়া : পারের কড়ি। ছড়াকার - আলী হোসেন  রবি মনের আকাশ গাঙে ঠাকুর সবার কাছে রবির কিরণ ছাড়া কি কেউ এক মুহূর্তও বাঁচে? রবির কিরণ ছাড়া যেমন শূন্য জীবন ধারা রবির কলম বিনা তেমন বিশ্ব বাংলা ছাড়া সবার জীবন বোধের গায়ে রবির কিরণ লেগে কাঙাল হল বিশ্ব বাঙাল উঠল জগৎ জেগে সকাল সাঝে নিত্য-কাজে সংশয়ে সংকটে প্রেম বিরহেও ভরসা রবি পারের কড়িও বটে। -------- ৩) পাঠকের মতাম : দেখুন ফেসবুক এ এখানে ক্লিক করুন ২) দেখুন Your Quote -এ এখানে ক্লিক করুন ১) পাঠকের মতামত : দেখুন ফেসবুকের পাতায় রবীন্দ্রনাথ সংক্রান্ত অরও লেখা : 📖 পারের কড়ি 👈 আপনি এখন এখানে 📖  নতুন পথের বাঁকে 📖  বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথের একশো পঁয়তাল্লিশ-তম জন্ম-উৎসব উপলক্ষ্যে রচনা। 16-Apr-09 Ali Hossain H/O : Asraf Ali Naskar Brahmapur, Battala Bazar, (Near Post Office) Kolkata 700096

ঘামের গাথা

ঘামের গাথা : আলী হোসেন শ্রমিক ঐক্য জিন্দাবাদ ঘামের স্রোতে কাটছি সাঁতার, সকাল থেকে সন্ধ্যা, যে-স্রোতের গতি মন্দা হলেই সভ্যতা হয় বন্ধ্যা। — আলী হোসেন একটি রাজনৈতিক ছড়া ঘামের স্রোতে কাটছি সাঁতার, সকাল থেকে সন্ধ্যা যে-স্রোতের গতি মন্দা হলেই, সভ্যতা হয় বন্ধ্যা সেই স্রোতেতেই কাটছি সাঁতার, দুহাত ভেবে দাঁড়  কেন তোমার মতোই দামি আমি, মানতে কাটে ঘাড়। এমন কেন তোমার আইন, বলতে পারো তুমি? লক্ষ পুরুষ থেকেও কেন আমার হয় না ভূমি! তোমার সাথে আমার তফাৎ করলো যারা তারা এদেশটাকে ভাবলো বিভুঁই, হলাম ভিটে ছাড়া এমন করে ভাবায় যারা, তাঁরা নয়তো আপন কেউ এর প্রতিবাদ করলে তারাই লেলিয়ে দিচ্ছে ফেউ ফেউয়ের ডাকে শোষক জাগে, হয় শ্রমের সর্বনাশ বুক ফেটে যায় ভীষণ রাতে প্রাণ করে হাসফাঁস জানি আমি, জানো তুমি, সবাই জানে সব-ই মুখ বুজে সব সইতে শেখায় সাধের সভাকবি : জানাজানি ভালো কিন্তু বুঝতে গেলেই দোষ চাইতে গেলেই ন্যায্য চাওয়া রাজার জাগে রোষ! বোঝার চেয়ে জানার সুখ...

আমি দামি

মাথা বলে আমি দামি, হাত বলে আমি তাই দেখে পা'য়ে বলে তেল ছাড়া গাড়ি চলে? আমি ছাড়া তোমরা যে পাখা ছাড়া ভোমরা সে তোদের আমি বই বলে নই বুঝি দামি? আমি মনে মানি তাই তোরা হলি রাজা দুই বেলা খেটে যাই ঘাড়ে বসে খাস তাই ভুলে গিয়ে সেই কথা যদি দিস প্রাণে ব্যাথা বসে যাবো হাটু মুড়ে হয়ে যাবি বাঁজা।

না খাওয়ার গান

না খাওয়ার গান আলী হোসেন করোনার কারণে খেলাধুলা মাটি বসে বসে ঘরে সারাদিন ধরে খাচ্ছি-দাচ্ছি আর খুনসুটি খাঁটি ফুল-পাখি চুপচাপ শূন্যতার সাজ ভাবি জানলায় বসে নিরালায় বস্তির শিশুটিরও নেই বুঝি কাজ খেলার সময় তার অনেকটাই আছে খেলতে সে চায় অথবা সে যায় ছুটে গিয়ে শুনি গান পাখিটির কাছে হঠাৎ মোচড় দিয়ে পেট গান গায় জানালায় বসে খোকা ডাকে হেসে শুনবি কি গান তবে এইখানে আয় তোর আজ ছুটি আমারও তো তাই নেই কোনো কাজ শোন বলি আজ গিটারে গাইবো গান তোর শোনা চাই বস্তির শিশুটি বলে নিয়ে অভিমান এইদিকে চাও শুনতে কি পাও পেটের সেতারে বাজে না খাওয়ার গান? ----------/---------

ভালোবাসার রোদ

ঝড় উঠুক ঝড় উঠুক তবে - প্রেমের ছড়া। লিখেছেন - ছড়াকার আলী হোসেন।  ঝড় উঠুক ঝড় উঠুক তবে রক্ত চোখের বনে সেই ঝড়, যা জ্বালবে আলো অন্ধ মনের কোণে ঝড় উঠুক ঝড় উঠুক তবে অন্ধ মনের দ্বারে সেই ঝড়, যা ভাঙবে বেড়া ভেদ-ভাবনায় বাড়ে ঝড় উঠুক ঝড় উঠুক তবে রৌদ্র-ভেজা দোরে সেই ঝড়, যা ভাঙবে আঁধার নতুন দিনের ভোরে ঝড় উঠুক ঝড় উঠুক বলে করোনা এলো দিলে টিকি টুপির বাসভূমি তাই শূন্যতা নিলো গিলে। টিকি-টুপির বিভেদ মেলায় কোভিড করে রাজ কাক-পক্ষীর নেই দেখা তাই শূন্য বুকের মাঝ। শূন্যতার এই নিশূত বেলায় চাতক চেয়ে বলে ভালোবাসার রোদ পোহালে শঙ্কা যাবে চলে। দেখুন ফেসবুকে এখানে ক্লিক করুন 

নতুন বছর

আজ, নতুন বছর তোমার জন্য হাঁটছি একা একা ভয়ের কাছে জীবন বাজি রাখছি দেখে নতুন পাঁজি লড়ছি সবাই একলা বসে লিপিড লেয়ার পড়বে খসে কাল, করোনার ভয় কাটিয়ে তুমি দেবেই দেবে দেখা। নতুন বছর নতুন আশা, মনের আকাশ জুড়ে ঘন মেঘের আড়াল থেকে নতুন আলো পড়ুক ঝেঁকে সেই আলোতে নাচুক রাধা করোনার চোখ পড়ুক বাঁধা নতুন আলোয় মুক্তি আসুক কৃষ্ণপ্রেমে মুড়ে। উৎস : ফেসবুক

দেশ গড়া

ভাবতে থাকুন এবং আসুন সঙ্গে থাকুন সাথি পরস্পরের হাত বাড়িয়েই দেশ গড়াতে মাতি। উৎস

পীরের পীড়া

পীরকে আমরা মানবো কেন পীড়ার কারণ হলে যার সাহায্য নিচ্ছেন তিনি তার বিরুদ্ধেই বোঝান যিনি এমন হলে বলবে সবাই মানবো কেন দোয়া-দাওয়াই যখন, নিজের প্রয়োজনে পড়েন বিজ্ঞানেতে ঢলে উৎস আপনি কি অবাক হচ্ছেন লেখাটা পড়ে? অথবা রেগে যাচ্ছেন? যাই করুন, সঙ্গে একটু ভাবুন। বিশেষ করে, আপনি যদি শিক্ষিত মুসলিম ছাত্র-যুব হন। ভাবুন, আমরা যাদেরকে সমাজের, বিশেষ করে ধর্মীয় জীবনের পরিচালক ও পরামর্শদাতা করে রেখেছি, তারা কি আমাদের সঠিক পথ দেখাচ্ছেন? যদি না দেখান তবে তাদের আমরা মানব কেন? ভাবার সময় এসেছে। অনুগ্রহ করে ভাবুন। একবার নিচের ভিডিওটি দেখুন । এরা কারা? শিক্ষাদীক্ষাহীন অসহায় গরিব বা নিম্নমধ্যবিত্ত মানুষ। বিপদে পড়লে, যারা হাতের কাছে পান সেই মানুষকে, যিনি নিজেকে প্রকৃত ধার্মিক ও আল্লাওয়ালা বলে দাবি করেন। তাই তার কাছেই ছুটে যান পরামর্শ নিতে। এই বিপদে তাদের কি করা উচিত তা জানতে। কিন্তু দুঃখের হলেও এটা জলের মত পরিষ্কার যে, এই অসহায়তার সুযোগ নেন কিছু বকধার্মিক। এখানে পীর হচ্ছেন তিনিই। তিনি (পীর) রোগাক্রান্ত হলেই ভক্তের কষ্টার্জিত পয়সায় (নজরানা) চলে যান বড় বড় ডাক্তারের কাছে। আর একজন ধর্মপ্রাণ মানুষ যখন কোনো উপ...

স্বপ্নের রঙ

স্বপ্নের রঙ আলী হোসেনের ছড়া ছোট্টবেলার ছোট্ট কুড়ি, ফুলের মেলায় ভাসে তার ওপরে একফোঁটা জল মিঠেল রোদে হাসে তাইনা দেখে ছোট্ট টিয়া ভাবছে যাবো উড়াল দিয়া সবুজপাতার ডানায় ভেসে সবুজ রোদের পাশে ছোট্ট টিয়া বেড়ায় উড়ে মিঠেল রোদের আশায় স্বপ্নের রঙ দেয়না উঁকি তার সে ছোট্ট বাসায় কী তার কারণ বলাই বারণ বলছি না তার সহজ কারণ ছোট্ট টিয়ার ভোরের আলোয় আঁধার কেন শাসায় আঁধার শাসায় তার সে বাসায় বটের বিভেদবানী আকাশের রঙ হচ্ছে কালো তার সে চক্রে জানি সেই আকাশেই চলার কারণ আলোর কথা বলাই বারণ  ছোট্ট টিয়ার সামনেতে তাই আঁধারের হাতছানি। আঁধার বেয়ে কিংবা ভেঙে আলোয় ফেরার চেষ্টা  সফল করার সানাই বাজায় টিয়ার দলের কেষ্টা বটের সাথে দোস্তি তার  স্বপ্ন ভাঙ্গায় স্বস্তি যার স্বপ্নের রঙ তার তুলিতেই ফ্যাকাশে হয় শেষটা। -----------xx----------- এই ছড়াটির প্রাকৃতিক রূপ দেখুন :

আলী হোসেনের জনপ্রিয় ছড়াগুলো পড়ুন