সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

প্রকৃতি-বিষয়ক-ছড়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কাশির বাঁশি

কাশির বাঁশি - আলী হোসেন কাশির শব্দ হাঁচির মত বাজছে সকাল সন্ধ্যা দক্ষিণ হওয়ায় ঠান্ডা ফেঁসে হঠাৎ হল বন্ধ্যা ঠান্ডা ছুটছে এলোমেলো ফেলছে গরম শ্বাস উচ্চ গলায় বলছে হেঁকে  লোভেই সর্বনাশ  মাথা এখন কাজ করেনা এদিক ওদিক চাই ডাইনে যেতে যেতেই আবার বাঁদিক চলে যাই  বন্ধু আমার বৃক্ষ দাদার শাসন ছিল চড়া যখন তখন বার হওয়াতে নিষেধ ছিল কড়া কিন্তু দেখো একটু ভেবে আমার কী দোষ ছিল নরবানর দাঁত খিঁচিয়ে ঘাড়টা মটকে দিল বৃক্ষ দাদার মাথায় ফেলে উন্নয়নের বাজ আমায় পঙ্গু করে দিল কঠিন হল কাজ ঠান্ডা আমি গরম হওয়ায়  পান পেয়ালা সাজাই আর হঠাৎ আমি গরম হলে কাশির বাঁশি বাজাই ------X------- পাঠকের মতামত দেখুন ফেসবুকে : এখানে ক্লিক করুন  👁️‍🗨️ লেখাটি প্রকাশিত হয়েছে (২৯/০১/২০২৩) দীনদর্পণ দৈনিকের সাহিত্যের পাতা ‘সাহিত্য দর্পণ’- এ। সরাসরি পত্রিকা পড়তে এখানে ক্লিক করুন

শুঁয়োপতি। আলী হোসেনের ছড়া

শুঁয়োপোকা নিয়ে ছড়া কবিতা : শুঁয়োপতি। লিখছেন আলী হোসেন।  ছোট্ট ছোট্ট পা ঘুরতে থাকে গাঁ  রঙিন ফুলে চোখ বেঁধে যায় মন যে সরে না, সবুজ পাতার নেশায় মাতে গালভরা সব রূপকথাতে এর দেখা যে মোটেও পাবেনা। সজনে গাছের গোড়ায় ভোরে কিংবা সবুজ পাতার পরে ঘাপটি মেরে দিন যে কাটে তার দিনের শেষে রাত্রি এলে আনন্দে সে হাত-পা মেলে যার খায় তার মটকে ধরে ঘাড় এরপর সেই সুদিন এলে ছোট্ট রঙিন পাখা মেলে ফুল ফুল তার ফুলের হলে বাড়, গুনগুনিয়ে গান ভাঙে আর পাল তুলে দে বাতাস গাঙে ভুবন ভোলায় আঁকড়ে ধরে দাড়।  --------------- 📗 ছড়াকার আলী হোসেনের লেখা ছড়া 'শুঁয়োপতি'।  ছড়াটি 'নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ' কর্তৃক প্রকাশিত 'আলোর ফুলকি' পত্রিকায় ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়।  👉👉দুই বাংলার জনপ্রিয় ছড়াকার  আলী হোসেনের  আরও  ছড়া  পড়ার জন্য  নিচের লিঙ্কে ক্লিক  করুন। ১)  প্রকৃতি বিষয়ক ছড়া  ছড়াকার আলী হোসেনের প্রকৃতি সংক্রান্ত ছড়া বা ছড়া কবিতাগুলোর সংকলন। পড়ার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন । এবং অবশ্যই আপনার সুচিন্তত মতামত দিয়ে ছড়াকারের সাথে থাকুন। ২)  রাজনৈতিক ছ...

সবুজ রোদের টিয়া

প্রকৃতি-বিষয়ক-ছড়া : ছড়াকার আলী হোসেন  ছোট্টবেলার ছোট্ট কুড়ি, ফুলের মতই ভাসে তার ওপরে একফোঁটা জল মিঠেল রোদে হাসে তাইনা দেখে ছোট্ট টিয়া ভাবছে যাবো উড়াল দিয়া শঙ্খচিলের ডানায় ভেসে সবুজ রোদের পাশে ছোট্ট টিয়া বেড়ায় উড়ি সবুজ রোদের আশায় স্বপ্নের রঙ দেয়না উকি তার সে ছোট্ট বাসায় কী তার কারণ বলা বারন বলছি না তাই আসল কারণ ছোট্ট টিয়ার ভোরের আলোয় আঁধার কেন শাসায় -------x-------- ছড়াটির রাজনৈতিক রূপ দেখুন এখানে

এই শ্রাবণে। আলী হোসেন

এই শ্রাবণে। ছড়াকার আলী হোসেন: অবশেষে মিষ্টি হেসে বৃষ্টি এলো ঝেঁপে এই শ্রাবণের দিন যাপনে ঘামের সাথে হৃদ কাঁপনে সঙ্গী হয়ে আসলো সে এক ভালোবাসার রাণী সে দেখ আপন ভেবে ভালবেসে হাত ধরেছে চেপে। ফেলছে সে পা গুটিগুটি মরছি ভয়ে ভয়ে ভয় কাটানোর মন্ত্রনাতে দুই হাত তুলি যন্ত্রনাতে কিন্তু ভুলে কুমন্ত্রনাতে জল জমিনের বন্ধুতাতে খুন ঝরাতে সবুজ প্রাণের ছুটছি শয়ে শয়ে। পাঠকের প্রতিক্রিয়া দেখুন এখানে

শীত কথা আলী হোসেন

শীত কথা আলী হোসেনের ছড়া কবিতা  শীত কথা - আলী হোসেন কথায় কথায় বাড়ে কথা কাঁথায় বাড়ে সুখ হিমেল হাওয়ার ছোঁয়ায় হাড়ে যার ছোঁয়াতেই বিকেল বাড়ে তার ছোঁয়াতেই পথের শিশু থাকেন যেমন ক্রুশে যীশু নকশিকাঁথায় মোড়ে তেমন হাজার ভাঙা বুক পাঠকের মতামত দেখুন ফেসবুকে

জোনাকি - আলী হোসেন

জোনাকি আলী হোসেন জোনাকি সম্পর্কে ছড়া। লিখেছেন দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেন। জোনাকি - আলী হোসেন  জোনাক জোনাক জোনাকি তোর পিছনে সোনা কী? দেখতে লাগে ভালো, তার চেয়ে তুই ভালো হবি জ্বলবি হয়ে সন্ধ্যারবি ঝুপড়ি গুলোয় আলো। জোনাক জোনাক জোনাকি তোর মনেতে আছে কী? ভাবছি বসে তাই, ভাবতে বসে তোর কথাতে মুর্খগুলোর চোখ জ্বালাতে তোর তুলনা নাই জোনাক জোনাক জোনাকি শুনতে আছে মানা কী? একটুখানি থাক, তোর ধর্ম দিয়ে তাদের চোখ থাকতে অন্ধ যাদের একটু ভালো রাখ। পাঠকের মতামত দেখুন ফেসবুক ।

শরৎ গাথা

শরৎগাথা: ছড়াকার আলী হোসেনের ছড়া, দুই বাংলার জনপ্রিয় ছড়া  ্র আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি               এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে। আকাশ মাটির মনের কথা জল করেছে বুকের ব্যথা মুখের কালো দূর করেছে বেশ, ভাদ্র এসে                 ভদ্র বেশে আশ্বিন তার সঙ্গে মেশে শিউলি-কাশে ভরিয়ে দিল দেশ। শরৎ এলো হাওয়ায় ভেসে শিশির তারই সঙ্গে মেশে ঘাসের ডগায় রুপোর নাকের ফুল শরৎ আনে                    নতুন মানে দোয়েল শ্যামার নতুন গানে বাবুই বোনে নতুন কানের দুল কমতে থাকা বিলের জলে ডাকপাখিরা হেঁটে চলে পানকৌড়ি ডুবমারে মাছ ধরতে, এমন মাসে                 দুর্গা আসে লক্ষ্য ...

আলী হোসেনের জনপ্রিয় ছড়াগুলো পড়ুন