সকাল বিকাল সন্ধ্যে, কেন থাকবে মন ধন্দে দেশের মাথা হবে নিচু বললে প্রজা এমন কিছু জেলের ঘানি টানবে নিয়ম তারা নেতায় যদি করবে এমন শুনবে প্রজা যেমন তেমন বলবেই না কোনো কথা, দেশের ভালো মন্দে দেশের ভালো মন্দ, কেন থাকবে মনে দ্বন্দ্ব দেশের ক্ষতি হবে কোন করলে কাজ এমন কোন জামিন পেতেই জীবন যাবে মারা নেতায় যদি করে এমন কেঁদে ভাসায় মায়ে যেমন তেমন করে কাঁদবে প্রজা, থাকবে কেন সন্দ কাঁদবে প্রজা কাঁদবে, কেন থাকবে তাতে সন্দ নেতার জন্য জীবন দিয়ে ফাঁসির দড়ি গলায় নিয়ে দেখি নেতার গদি পাক্কা করে যারা পথের ধারে শহিদ-স্মৃতি পিছিয়ে পড়া মানুষ-কৃতী হবেই হবে জানবে মানুষ, বলবে কেন মন্দ উৎস জানতে এখানে ক্লিক করুন
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে