সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2022 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শুভ নববর্ষ

শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া :  শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা  নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি  পেট ফুলিয়ে  চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে

সত্য কী?

সত্য কী? যে সত্য যার বিরুদ্ধে যায় তার কাছে তা-ই অসত্য হয় সত্য অসত্যের তফাৎ খোঁজ? মানুষের ভালোয় সত্য বোঝ বৃথা, সত্য মিথ্যার চিন্তা তাই মানুষের ভালোয় মিথ্যা নাই। * ছড়াটি অসম্পূর্ণ। ১৯/০৮/২০২২, ৮ঃ৩৮ সকাল।

রাজ ভিক্ষা

রাজ ভিক্ষা  ভক্ত বানাও ফ্রীতে - আলী হোসেন যত অন্ধত্ব তত রাজত্ব, খুশির খবর শোনো পেলে শিক্ষা রাজ ভিক্ষা, চাইবে না কেউ কোনো চাইবে যা তা দুর্মূল্য, না চাও যদি দিতে শিক্ষা দীক্ষা লাটে তুলে, ধর্ম শেখাও ফ্রিতে।  ধর্ম তোমার বর্ম হবে চিন্তা কেন করো বিদ্বেষী বিষ মিশিয়ে দিয়ে চুপ্টি করে সরো ভাতের খিদেয় ফোঁসে যদি সেটাও সামলে নিতে শিক্ষা দীক্ষা লাটে তুলে, ভক্ত বানাও ফ্রীতে। --------xx--------- ২৪/০৫/২০২২, ১১ঃ২৪ সকাল

আমায় দেখবে বলে

আমায় দেখবে বলে আলী হোসেন বৃষ্টি ভেজা সন্ধ্যাতে তোমার খোলা জানলাতে দাড়িয়ে আছো চুপটি করে  আমায় দেখবে বলে, বৃষ্টি হয়ে নামবো যখন একটু ছুঁয়ে দেখবে তখন ভিজবে তুমি দাড়িয়ে খোলা চুলে একটু ছোঁবে বলে তুমি আমায় দেখবে বলে আঁধার ছুঁয়ে যখন তুমি জাগবে সারা আকাশ চুমি আমায় ভেবে চুপটি করে তাকিয়ে থেকো একটু দূরে আঁধার রাতের জোসনা নিয়ে সাত মহাদেশ পাড়ি দিয়ে বাঁধবো গান এক তোমার জন্য একটু শুনবে বলে তুমি আমায় দেখবে বলে নতুন সুরে ভাসবে তুমি জাগবে তাতে এ মন ভূমি ফিরবে এ মন তোমার জন্য স্বপ্ন ফেরি করে সেই স্বপ্নে ভাসিয়ে ভেলা রামধনুতে রাঙিয়ে বেলা আনবো বাতাস তোমার জন্য বইবে সুরে সুরে আসবে তুমি বলে তুমি আমায় দেখবে বলে।

রোদ পোহাচ্ছ তুমি

সকাল-সন্ধ্যা এক করেছি, দেখতে মুখের হাসি তাইতো তো সকাল মুচকি হাসে ঘামের শিশির সঙ্গে আসে সেই শিশিরে ভিজিয়ে ভূমি নাটক করে বেচছো তুমি ঘামের ফসল শুষে নিতে, বলছো ভালোবাসি। যে-ই ফসলের করছি দাবি, দেশমাতাকে চুমি তখনই দেখি আকাশ ভেঙে পড়ছে স্বপ্ন রক্তে রেঙে সেই রক্ত লাগিয়ে জামায় দেশদ্রোহী সাজাও আমায় সেই রক্তেই পুড়ছি যখন, রোদ পোয়াচ্ছ তুমি।

হাত-মাথার কেচ্ছা

মাথা বলে হাত বড়ো পাজি ছোট লোক তাও হাত বলে আমি ছাড়া তুমি কীভাবে কী খাও? হাত বলে খেতে হয় খেটে খোঁজ রাখো কোন? তুমি শুধু খাও দাও আর কড়ি কাঠ গোনো মাথা বলে বেয়াদব দেখো এত কেন কথা হাত বলে বলি যদি কারণ  বুকে পাবে ব্যথা বল দেখি হতভাগা শুনি কারণ কী তার হাত বলে বলবে কীভাবে মুখ বাঁধা যার আমি খাটি তুমি খাও শুধু জানে বিশ্ববাসি বললে সে কথা মুখে তুমি দিয়ে দাও ফাঁসি কথা তাই বাঁধা থাক বুকে আজ শুধু গাই হাতে হাত রেখে বাঁধি সারি মাথা হতে চাই ------##------- ফেসবুকে দেখুন এখানে ক্লিক করে 

চোখ-কান-মন শোনে তিনজন

চোখ-কান-মন শোনে তিনজন : জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের একটি জনপ্রিয় ছড়া।  দেখছো তুমি, দেখছি আমি, দেখছি সকল সময় দেখছে সবাই, যা হয় তা-ই কেবল, আমিই দেখছি নাই কারণ কী তা খুঁজতে গিয়ে হোঁচট শুধুই খাই কী তার কারণ, অবশেষে বললে খাদেম ভাই চোখের সাথে কান ছিল না সঙ্গে ভোলা মন ছিল না চোখ-কান-মন দেখে তিন-জন মানছি না সব-সময়। শুনছো তুমি, শুনছি আমি,  শুনতে কান তো চাই-ই আমার সাথে শোনে খাদেম সঙ্গে শোনায় ন-ভাই হাতেম সে গজল মাঝে গাইলো খেয়াল খেয়াল করি নাই কারণ কী তা খুঁজতে গিয়ে আবার হোঁচট খাই কী তার কারণ, নেই যে বারণ খাদেম শোনায় গহীন কারণ চোখ-কান-মন শোনে তিন-জন, মোটেও মানো নাই। চোখ ছিল ঠিক, কান ছিল তাও, তবুও বুঝি নাই বোঝার জন্য মন দিয়েছি সঙ্গে শোনার ভান করেছি সবাই বুঝলো, মেঘ করলেও বৃষ্টি কেন নাই আমি কেন বুঝতে  কেবল শুধুই হোঁচট খাই খাদেম বলে শুনতে চাও মনের সাথে কানকে নাও চোখ-কান-মন বোঝে তিনজন, মোটেও ভুলতে নাই। ---------x---------- 📖 এবিষয়ে আরও পড়ুন : চোখ কান মন দেখে তিনজন পাঠকের প্রতিক্রিয়া ফেসবুকে দেখুন 👉👉দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেনের আরও ছড়া পড়ার জন্য নিচের লিঙ্কে ক্ল...

আলী হোসেনের জনপ্রিয় ছড়াগুলো পড়ুন