গণতন্ত্র : জনপ্রিয় রাজনৈতিক ছড়াকার আলী হোসেনের একটি অনবদ্য রাজনৈতিক ছড়া। ধনিকের মন্ত্র নাম ধনতন্ত্র। নতুন পোশাক পরে পথে পথে ফেরি করে সে ধর্মের নামাবলি গায়, কাছে এসে পাশে বসে স্বর্গের তারা এসে হাভাতের হাতে দিয়ে যায়। ধনিকের যন্ত্র নাম গণতন্ত্র। নতুন পোশাক পরে আমার মনের দোরে কড়া নেড়ে যায়, ধণতন্ত্রই এসে গণতন্ত্রের বেশে ধোঁকা দিয়ে যায় ধনিকের তন্ত্র নাম ধনতন্ত্র। আমি ভাবি সুখে আছি স্বর্গের কাছাকাছি ধর্মের আফিমেই খুঁজি, রোদে জলে ঘেমে-নেয়ে আফিমের বুটি খেয়ে ধনিকের তন্ত্রেই পুজি ----------–#----------
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে