মন কি বাত আলী হোসেনের ছড়া রেকর্ড গড়ছি আমি যাবৎ কালে টাকার মূল্য সবচেয়ে নিম্ন গামী রেকর্ড ভাঙছি আমি মানুষের চে' দেখো এখন গরুর জীবন দামী রেকর্ড গড়ছি আমি দেশ নয় দেশবাসীর মূল্য অনেক গেছে নামি রেকর্ড ভাঙছি আমি দেশের টাকা বিদেশ যাওয়া অনুপাত হল দামি রেকর্ড গড়ছি আমি অপবিজ্ঞানের প্রচার দেখে বিজ্ঞান গেছে থামি রেকর্ড গড়ছি আমি যুক্তিতে নয় ভক্তিতে জয় এই মন্ত্রই দামি রেকর্ড গড়ছি আমি বেকার যুবক শিক্ষা ছেড়ে খেলছে দেখো রামি রেকর্ড ভাঙছি আমি স্কুল তুলে শিক্ষার মূলে জল ছিটচ্ছি দামি রেকর্ড গড়ছি আমি জাতি নয়, জাত-ধর্ম বড় বলছি দেশের স্বামী
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে