ইদের গান - ২, ছড়াকার আলী হোসেনের করোনা সংক্রান্ত একটি জনপ্রিয় ছড়া। ইদের খুশি বন্দি ঘরে, বলছে কোনো উপায় নেই বাঁকা চাঁদের বুকের কোণে কষ্ট গাঁথা গহীন মনে আঁধার জমা সকাল এসে বলছে শোনো ছদ্মবেশে ভয় পেয়ো না তোমার সঙ্গে, আমার বিরোধ নেই। ইদের খুশি জানলা খুলে, বলছে সময় সুখের নয় আসছে বছর আসবো ফিরে, বসবো ঠিকই তোমায় ঘিরে রঙিন স্বপ্নে মনটা খুলে গাইবো গজল বিভেদ ভুলে, রাম-রহিমের সাথে সুখে, কাটবে সময় মিছে নয়। ------//----- ছড়াকার আলী হোসেনের উৎসব বিষয়ক আরও ছড়া পড়তে এখানে ক্লিক করুন ।
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে