সত্যের পাঁচালি আলী হোসেন জানলে পাই তথ্য আর বুঝলে মেলে সত্য না বুঝলে জানার মানে বোঝার মাঝে গর্ত বুঝতে গেলে যুক্তি লাগে সঙ্গে লাগে তথ্য বুদ্ধি দিয়ে বিশ্লেষণেই বেরিয়ে আসে সত্য। জানা মানেই বোঝা তো নয়, যেমন দুধ ও ঘি দুধ থেকে ঘি পেতে গেলে জানেন লাগে কী? বিজ্ঞ জনের বুদ্ধি লাগে সঙ্গে বিশেষ ধী চিন্তায় লাগে মুক্ত বাতাস সন্দেহ আছে কি? বিশ্বাসের অনেক বয়স, চাপ গিয়েছে বেড়ে হাতড়ে বেড়ায় চারপাশটা আসল সত্য ছেড়ে জানলে মেলে তথ্য কেবল চিন্তায় মাথা গেঁড়ে বুদ্ধি ছোটে তথ্য ঘেঁটে সত্য আনতে পেড়ে -----------xx---------
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে