সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

লাইন - ৪২ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্ষুদিরাম

ক্ষুদিরাম আলী হোসেনের ছড়া : ক্ষুদিরাম আলী হোসেনের ছড়া আঠারো আসে মশাল হাতে তার আলোতে আঁধার রাতে দেখছে যেন কেউ কষ্টে আছেন মা যে আমার মুক্তি দিতে উঠিয়ে হ্যামার জাগছে না-যে কেউ মা তোর জন্য জাগছি আমি মা তোর চেয়ে নেই যে দামি এই জগতের কেউ ভাঙতে তোর পায়ের শিকল করবো রথের চাকা বিকল যতই লাগুক ফেউ আঠারোর প্রাণ কষ্টে আছে কষ্টের অনেক কারণ আছে বলছে না-তো কেউ মা তোর চোখের একটু জল বাড়ায় বুকের অনেক বল বলছে না তো কেউ বলছে নিজের দুচোখ মুদে জাগছে তোমার ছোট্ট ক্ষুদে সে ছাড়া নেই কেউ? দেখছে তোমার ছোট্ট ক্ষুদে বাড়ছে যে ঋণ মূলে সুদে তা মেটাচ্ছে না কেউ যে যার মতই খাচ্ছে করে ভাগছে বিদেশ সুযোগ ধরে বলার যে নেই কেউ দেশের জন্য ফাঁসির ফাঁসে দিচ্ছে না প্রাণ দশের আশে ক্ষুদের মতন কেউ বলছে তারাই হাসির ছলে বার খেয়ে রাম ক্ষুদে হলে দেখবে না তো কেউ ক্ষুদের কাছে ক্ষুদ্র এ প্রাণ তার চে বড় দেশের এ মান বলছে না আর কেউ! একোন স্বপ্ন দেখলে তুমি ভুলছে তোমায় ভারত ভূমি দেখছে না তা কেউ মর্ত লোকের ওপার থেকে একবার এসো ভীষন বেগে তুলতে তুফান ঢেউ -------------xx----------- পাঠকের প্রতিক্রিয়া দেখুন ...

আলী হোসেনের জনপ্রিয় ছড়াগুলো পড়ুন