আলী হোসেনের কবিতা - মদিরায় মজে মন কালোবাজারি রুখবো বলে গদির দখল নিলে গদি পেয়েই সব চাবি আজ তাদের হাতেই দিলে মজায় আছো বেশ। এসব তুমি করছো যা তা বুঝছে না এই ভক্ত বেচছো জমি এবং জোয়াল রাখছো চোয়াল শক্ত দেখছে সবই দেশ। তুমি ধর্মাফিম মাথায় ঢেলে ছাড়ছো সকাল সাঁঝে বিভেদ বাঁশি বাজিয়ে ভক্ত থাকছে তোমার পাশে আহ্লাদীতো বেশ। মিথ্যা তোমার প্রাণের দোসর পুঁজির হাতের ফুল তোমার মাথার মুকুট রাজা ঢাকছে তোমার ভুল মানুষ দেখছে শেষ। সময় কারও বাপের তো নয় করবে তালায় বন্দি সময় ঝড়ে উড়বে তোমার মানুষ মারার ফন্দি জাগছে দেখো দেশ। আছে যারা আফিম-মোডে মোদিরায় মজে মন জাগবে তারা অগ্নি-মোডে বলছি রাজা শোন হবেই রাতের শেষ। দেখুন ফেসবুকের পাতায় : এখানে ক্লিক করুন
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে