কুস্তি আলী হোসেন দিদি আমার বড্ডো চালাক, কেমন কুস্তি লড়েন দিনে রাতের বেলায় দুহাত তুলে সাপটে থাকেন কমলা ফুলে রাত পোহালেই দিদির চ্যালায় নিত্যনতুন নাটক গেলায় যেন, দাদা-দিদির প্রেম শায়েরি, কেউ না ফেলে চিনে। ----------xx---------- ট্যাপায় বলে টেপিরে তুই, বলতো দেখি খুলে কোন ফুলেতে গন্ধ বেশি যাচ্ছি শুধু ভুলে। মিচকি হেসে বলল টেপি, তুই তো ভীষণ বোকা! ফুলে ফুলে ফারাক করে, খাচ্ছি বেজায় ধোঁকা। মা ও মাটির রঙ গেরুয়া, মা মাটি তাই মানুষে এই মাটিতে যে ফুল ফুটুক, গন্ধ হবে একই সে। এইটুকু তুই বুঝলি না তো, বৃথাই গেলি স্কুলে লাল শালুতে মুড়িয়ে মাথা, তোর মনটাকে ----------xx----------- ট্যাপার দিকে
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি শিখতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি সে, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা আজ, নাম হল তার বাহারি পেটফোলা সে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি একের তাকেই কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বাঁচলাম হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে না কি, এ নতুন যে ভাঙতে শেখায়, অসময়কে সমানতলে! পাল্টে গেল আলু-ভাজা, তার নাম হল কি বাহারি তার! পেটফোলা হল চিকনকালা চিপস্ নামে খুব মানায় যার! এক টাকার সে পাঁচ টাকায় এলো, স্ট্যাটাস গেল বেড়...