সুরের রাজা মান্নাবাবু গান ধরেছেন কবেই না-না তা কম দিন নয়, দশক সাতেক হবেই সাত দশকের দাদাগিরি নয় তা শুধু বাংলায় আসমুদ্র-হিমাচল তো তার গানেতে হামলায় প্রথম প্রেমের মনের কথা তার কথাতে আসে তাঁর কথাতেই হাসি আবার কান্নাতে বুক ভাসে তাঁর গানেতে বিরহি হই তার গানে হই জয়ী তাঁর গানেতেই কাঁদছে দেশের বিচিত্র মৃন্ময়ী তাঁর গায়কি তাকেই চেনায় নয় সে অন্য কেউ তাঁর বিদায়ে কাঁদছে মাটি কাঁদছে সাগর ঢেউ কৃষ্ণ কাকায় ডাকেন ‘মানা’ শচীন ডাকেন তা-ই মুম্বাইয়েতে গিয়েই মানা মান্না হলেন তাই দেখুন 👉 YourQuote দেখুন ফেসবুকের পাতায়
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে