ইদের পাখি
আলী হোসেন
সকাল থেকে ইদের পাখি
মেলে তাদের ছোট্ট আঁখি
বলছে শোনো ভাই,
ওই দেখা যায় ইদের কাস্তে
মেলে তাদের ছোট্ট আঁখি
বলছে শোনো ভাই,
ওই দেখা যায় ইদের কাস্তে
উঠছে জেগে আস্তে আস্তে
খেয়াল তোমার নাই!
খেয়াল তোমার নাই!
বলছে ফিঙে কী চাই বলো
হাত বাড়িয়ে সঙ্গে চলো
ভরিয়ে দেবো মুঠো,
বছর ভরের না খাওয়া পেট
অভাব-ভারে যার মাথা হেট
পেট ভরে খাও দুটো।
হাত বাড়িয়ে সঙ্গে চলো
ভরিয়ে দেবো মুঠো,
বছর ভরের না খাওয়া পেট
অভাব-ভারে যার মাথা হেট
পেট ভরে খাও দুটো।
ইদের পাখি বলছে শোনো
সারা বছর কি দিন গোনো
কবে খুশির ইদ?
সারা বছর কি দিন গোনো
কবে খুশির ইদ?
সেদিন দুটো খুদ ছড়াবে
তাতেই বেহেস্ত নসীব হবে
যতোই কাটো সিঁদ?
হজ জাকাতের অর্থ আনো
নবীজির সেই পথকে মানো
দূঃখ করো দূর,
শিক্ষা নামের প্রদীপ জ্বালো
সবার ভালোয় নিজের ভালো
এটাই সেরা সুর।
নবীজির সেই পথকে মানো
দূঃখ করো দূর,
শিক্ষা নামের প্রদীপ জ্বালো
সবার ভালোয় নিজের ভালো
এটাই সেরা সুর।
এসুর যদি শুনতে না পাও
বৃথাই তুমি হজ করে যাও
যাকাত দিলেও জেনো,
লোক দেখানো ভড়ং সেটা
ভাবছো ধর্ম পালছো যেটা
বৃথাই যাচ্ছে মেনো।
বৃথাই তুমি হজ করে যাও
যাকাত দিলেও জেনো,
লোক দেখানো ভড়ং সেটা
ভাবছো ধর্ম পালছো যেটা
বৃথাই যাচ্ছে মেনো।
ভিক্ষা দেওয়ার দীক্ষা ছাড়ো
যাকাত ফিতরার ডিঙা বাড়ো
যাকাত ফিতরার ডিঙা বাড়ো
আলোয় বাঁধো নাও,
ভিক্ষা ভুলে শিক্ষা দেওয়ার
দাওয়াত নিয়ে কাছে যাওয়ার
চেষ্টায় নজর দাও।
ইদের পাখি বলছে শোনো
আলো ছাড়া অন্য কোনো
আলো ছাড়া অন্য কোনো
ওড়ার উপায় নাই
উড়তে চাইলে নিজের পাখায়
কিংবা চড়তে বৃক্ষ শাখায়
আলোর মিনার চাই।
উড়তে চাইলে নিজের পাখায়
কিংবা চড়তে বৃক্ষ শাখায়
আলোর মিনার চাই।
-------++------
পাঠকের প্রতিক্রিয়া ২০২৩ দেখুন ফেসবুকে। ক্লিক করুন এখানে
পাঠকের প্রতিক্রিয়া ২০১৯ সালে। দেখুন ফেসবুকে

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন