জন্মদিন
![]() |
| জন্মদিন: নথিহীন বঞ্চিত মানুষের হাহাকার ও 'ছড়াক্কা' আঙ্গিকের মানবিক আহ্বান। |
জন্ম দিনের জন্ম কবে, যারা পাইনি নথি ঘেঁটে
এদিক সেদিক তাকিয়ে তারা
পায়নি হদিস তারিখ যারা
ফুটপাতের ওই ছোট্ট কোণে
লক্ষ চোখে তাকিয়ে শোনে
ক্ষুধাজ্বরটা জন্মদিনেও, দাঁড়িয়ে দেওয়াল সেঁটে।
এ দিন তোমার হয়নি দেখা, আমি পাচ্ছি নথি ঘেঁটে
সুদিন তোমার সঙ্গি হোক
দখিন হাওয়ায় সরিয়ে শোক
যেমন থাকে সন্ধ্যা তারায়
যখন নাবিক পথটি হারায়
তেমন থেকো লক্ষ চোখে, তুমি মনির মতো সেঁটে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন