একুশ আমার আলী হোসেন একুশ আমার - আলী হোসেন একুশ আমার একুশ তোমার একুশ বাঙালির, একুশ আমায় কাঁদায় হাসায় একুশ কাঙালির। একুশ আমার ভালোবাসার মায়ের বুকের দুধ, একুশ আমার জীবন-মাসের সোম-মঙ্গল-বুধ...। একুশ আমার স্বপ্ন দেখায় একুশ আমার সুখ, একুশ শেখায় তুলতে মাথা জুড়তে ভাঙা-বুক। একুশ আমার জন্য আনে ভালোবাসার ফুল, একুশ আমার জন্য কাঁদে একুশ ভাঙায় ভুল। একুশ আমার পিঠে-পুলি পান্তা ভাতে নুন, একুশ আমার আপন যেন মায়ের পেটের বুন। একুশ আমার বেড়ে ওঠার মন্ত্রণাতে ভরা, একুশ আমার খুনসুটিতে সন্ধ্যারাতের তারা। একুশ তোমার জন্য কথা বলি রাষ্ট্রসংঘে, একুশ আমার মাকে চেনায় বিশ্ববাসীর সংগে। ----------xx--------- প্রথম প্রকাশ : ছড়াপত্রিকা/১৩০ পাতা, ষোড়শ সংখ্যা, ফেব্রুয়ারি ২০১২, বাংলাদেশ প্রকাশক, মাহবুবুল হাসান পাঠকের মতামত দেখুন ফেসবুকে