পেটের পাঁচালি আলী হোসেন মন ভালো নেই, নেই ভালো কেউ যেমন ছিলাম আগে, এমন ভাবে ভাবতে এখন ভীষণ একা লাগে। আমের চেয়ে কাঠাল ভালো স্বাদে দারুণ মিষ্টি, মন ভরে যেই খেলাম অনেক পেট বলে অনাসৃষ্টি। মনের টানে টান পড়েছে পেট বলে আর না, চোখের খিদেয় স্বাদ মেটেনা পেট বলে তার না। দাদার চেয়ে দিদি ভালো মন বলেছে ভাই, দিদির কোলে বিষম খেয়ে গান ধরেছি তাই। মনের সাথে মন মেলে না পেটের কথা বাদ, দিদির কোলে দু-হাত তুলে প্রাণ ভরে তাই কাঁদ। ------xx----- প্রথম প্রকাশ ফেসবুক দেখুন
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে