সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কোলের গন্ধ

মা-কে নিয়ে ছড়া : কোলের গন্ধ 

তুমি যখন ভয় পেয়ে যাও আর বুঝি বাঁচবে না
কষ্টে আমার এ মন ভাসে
দু'চোখ ভরে শ্রাবণ আসে
বুঝতে পারি তোমার বুকের
বেড়ে ওঠা সবুজ সুখের
কোলের গন্ধে এ মন বুঝি আর কখনো নাচবে না

এ মন তোমার প্রাণের কোঠর আগলে রাখো কেন?
সাগর মাঝে ঝিনুক যেমন
আগলে রাখে মুক্ত তেমন
তেমন করে স্মৃতির পাতায়
আগলে রাখো হলুদ খাতায়
দাগ রেখে যাও ভালোবাসার ক্ষয় ধরে না যেন।

হাসো আকাশ গাঙে এ দাগ রেখে হয়ে অণিমা
তোমার হাসির অসীম সুরে
বাঁচছি আমি অচিনপুরে
সুর তুলে যাই তোমার মাঝে
স্বপ্ন দেখি সকাল সাঁঝে
তোমার কোলের গন্ধ আছে ভয় কী আমার মা?
              ------------------
'অণিমা' কথার অর্থ এখানে

মন্তব্যসমূহ

আলী হোসেনের জনপ্রিয় ছড়াগুলো পড়ুন