রাজ ভিক্ষা
ভক্ত বানাও ফ্রীতে - আলী হোসেন
যত অন্ধত্ব তত রাজত্ব, খুশির খবর শোনোপেলে শিক্ষা রাজ ভিক্ষা, চাইবে না কেউ কোনো
চাইবে যা তা দুর্মূল্য, না চাও যদি দিতে
শিক্ষা দীক্ষা লাটে তুলে, ধর্ম শেখাও ফ্রিতে।
ধর্ম তোমার বর্ম হবে চিন্তা কেন করো
বিদ্বেষী বিষ মিশিয়ে দিয়ে চুপ্টি করে সরো
ভাতের খিদেয় ফোঁসে যদি সেটাও সামলে নিতে
শিক্ষা দীক্ষা লাটে তুলে, ভক্ত বানাও ফ্রীতে।
--------xx---------
২৪/০৫/২০২২, ১১ঃ২৪ সকাল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন