ছড়া : মিডিয়া ভাইরাস লিখেছেন দুই বাংলার জনপ্রিয় ছড়াকার আলী হোসেন করোনায় কাবু গোদি বাবু মুচকি হাসে গোঁফে সবাই ভাবে সবিস্ময়ে প্রাণ দিচ্ছে সোপে তিনি দেশের কথা ভেবে তাই না দেখে হঠাৎ ক্ষেপে ছবির মাসি বলে ভেক ধরেছে গোদি বাবু দেশ বেচবে বলে উনি সব বিকিয়ে দেবে এসব শুনে আঙ্গুল গুনে সূর্য মামা বলে কারো কথায় কান দিও না সবাই চোরের দলে দেখো অর্থশাস্ত্র খুলে আমি বোকা বৃদ্ধ খোকা অবাক হয়ে ভাবি সত্যি কারা বলছে বোঝার কোথায় পাবো চাবি দেখি মিডিয়াটা খুলে অর্ন গোসাই বিদ্যে বোঝাই বোঝায় বড় ভালো গোদি বাবুই সাচ্ছা প্রেমিক আর সকলে কালো তিনি ...
শুভ নববর্ষ : আলী হোসেনের ছড়া ছড়া : শুভ নববর্ষ আলী হোসেন নতুন বছর নতুন চোখ, নতুন চোখে স্বপ্ন ভরা এ নতুন সে-নতুন নয়, পুরানোকেই নতুন করা নতুন করে বলি বলেই, পুরনো পায় নতুন রূপ নতুন করে পাবো ভেবে, নতুন করে জ্বালাই ধূপ এ নতুন কি সে-নতুন, যে নতুন-কিছু ভাবতে বলে? এ নতুন কি সে-নতুন, যে নতুন-পথে চলতে বলে? এ নতুন কি হাঁটতে বলে, রেষ্টুরেন্ট বা শপিংমলে! না কি, অসময়কে ভাঙতে শেখায় সমানতলে। নতুন কিছু পাবো ভেবেই, পাল্টে দিলাম তোমার নাম মাছভাজা হল ফিসফ্রাই যার, সঙ্গী হল দ্বিগুণ দাম পাল্টে গেল আলু ভাজা, নাম হল তার বাহারি পেট ফুলিয়ে চিকনকালা, চিপস্ নামে গায় শায়েরি এক টাকার চিপস্ কিনলে পাঁচে, স্ট্যাটাস যায় বেড়ে গিন্নির শোনায় খুশির খবর, বেঁচে যাই হাঁফ ছেড়ে খোকাও দারুণ খুশিতে ভাসে, মন জুড়ে তার হর্ষ ফোকলা দাঁতের ফাঁক গলে ‘শুভ’ শোনায় ‘নববর্ষ’ -----------xx---------- 👉 পাঠকের মতামত দেখুন ফেসবুকে