ঘামের গাথা : আলী হোসেন শ্রমিক ঐক্য জিন্দাবাদ ঘামের স্রোতে কাটছি সাঁতার, সকাল থেকে সন্ধ্যা, যে-স্রোতের গতি মন্দা হলেই সভ্যতা হয় বন্ধ্যা। — আলী হোসেন একটি রাজনৈতিক ছড়া ঘামের স্রোতে কাটছি সাঁতার, সকাল থেকে সন্ধ্যা যে-স্রোতের গতি মন্দা হলেই, সভ্যতা হয় বন্ধ্যা সেই স্রোতেতেই কাটছি সাঁতার, দুহাত ভেবে দাঁড় কেন তোমার মতোই দামি আমি, মানতে কাটে ঘাড়। এমন কেন তোমার আইন, বলতে পারো তুমি? লক্ষ পুরুষ থেকেও কেন আমার হয় না ভূমি! তোমার সাথে আমার তফাৎ করলো যারা তারা এদেশটাকে ভাবলো বিভুঁই, হলাম ভিটে ছাড়া এমন করে ভাবায় যারা, তাঁরা নয়তো আপন কেউ এর প্রতিবাদ করলে তারাই লেলিয়ে দিচ্ছে ফেউ ফেউয়ের ডাকে শোষক জাগে, হয় শ্রমের সর্বনাশ বুক ফেটে যায় ভীষণ রাতে প্রাণ করে হাসফাঁস জানি আমি, জানো তুমি, সবাই জানে সব-ই মুখ বুজে সব সইতে শেখায় সাধের সভাকবি : জানাজানি ভালো কিন্তু বুঝতে গেলেই দোষ চাইতে গেলেই ন্যায্য চাওয়া রাজার জাগে রোষ! বোঝার চেয়ে জানার সুখ...